ফিরে দেখা সময়ের বাঁকে
ফিরে দেখা সময়ের বাঁকে ফেরারী স্মৃতিরই ডাক,
কত কি পূর্ণতা-অপূর্ণতায় রয়ে গেল ভাঁড়ার জুড়ে।
একদিকে জমেছে কিছু অমূল্য পাওয়া জীবনের পরিসরে,
তেমনই হারানো কিছু দুর্লভ সম্পদ, রেখে গেল আজীবনের রিক্ততায় ভরে।
সময়ের বালি ঘড়িকে রোখা যায়নি এতোটুকু,
মুঠো গলে ঝরে পড়েছে অবিরাম, অবিচ্ছেদ্য।
সাথে নিয়ে কিছু সুখ-দুখের পসরা,
মনের খাতায় সাক্ষর রেখে গেছে নিজ দলিলের অনবদ্য।
মনের ক্যানভাসে কোথাও আশমানী রঙের ছাপ,
স্বপ্ন ডানায় উড়াল দেওয়ার আহ্বানে।
কোথাও বা ধূসর প্রলেপ, কুয়াশাচ্ছন্ন দৃশ্যহীনতা,
আগামী পথের অন্তরায় হয়ে এক অলিখিত ফরমানে।
তারই মাঝে কিছু মন জমিতে সেঁচা চারার অঙ্কুরোদ্গম,
যত্নে বাড়ছে পরম মমতার লালনে,
কিছু অযাচিত আগাছা-পরগাছার ঝাড়
নাশ হয়েছে, আজন্মের মূল উৎপাটনে।
যাকিছু সময়ের গচ্ছিত ধনরাশি,
স্মৃতির ভাঁড়ারে সবই আজন্মের সঞ্চয়।
কিছু তার সুখযাপন, অম্লান অক্ষয়,
কিছু দুঃসময়, বুকে বয়ে নিয়ে আপন শিক্ষার পরিচয়।।