সাক্ষী কাঁটাতার
অবুঝ মনের কত স্বপ্নের রঙ,
বরাক কুশিয়ারা সুরমায়,
বয়ে যায় আজও আমরা আর হদিস খুঁজি না।
ডিটেনশন কেম্প, অস্তিত্বের লড়াই,
কত ঝঞ্ঝা ভালোবাসা,
ছেড়ে আসা পথ দেখায় শুধু
আকাশের তারা।
নথি পত্রের বিচার,
সাক্ষী কাঁটাতার,
সে তো মুখ খোলে না।
মিঠা জল নোনা হয়...,
কাগজে কী সব হয় খোলতাই?
আমাদেরে নিয়ে গল্প,নাটক,
তবু কোনও সমাধান দেখি...না!
ওপারেও মেঘ, এপারে কুয়াশা ঘন,
ভিটে মাটি ছেড়ে নিরুপায়…. আজ সব শুন্য।
পাশার ঘুটি হয়ে পিটে যাব খালি,
রাজা আসবে যাবেও,
জানি,
আমার কষ্ট তোমার কষ্ট
এক নয় কোনোদিনও।