মরণরে তুঁহু মম শ্যাম সমান
আরও একটা বছর গেল চলে
মুচকি হেসে টা টা টা বাই বাই বলে
বললো, মজা বোঝো ম্যাডাম লড়ো,.
পাওয়া না পাওয়ার হিসেব- নিকেশ করো
অহমে আবৃত এক তুচ্ছ মিছে জীবন
সেটা নিয়েই লড়াই করে মরো।
মনটা কি আর ওঠেনি মোটে নড়ে
বুকটা কি আর কাঁপেনি শিহরণে
মায়া-মোহের বাঁধনে দিশাহারা
দিলাম বাপু হাতদুটৌ ওর ছেড়ে।
মরণ তুমি যাও ফিরে যাও এখন
একটু ভাবি, কি আছে আর বাকি
লিস্ট বানাবো এক দুই তিন করে
সত্যি বলছি আর দেবনা ফাঁকি।
একটু ভাবি, কি আছে আর বাকি
লিস্ট বানাবো এক দুই তিন করে
সত্যি বলছি আর দেবনা ফাঁকি।
কথা দিয়ে যাও, আসবে তাড়াতাড়ি
তৈরী আমি থাকব দিলাম কথা
আসবে যখন করবোনা আর দেরি
মানব জনম যাবেনা মোটেও বৃথা।
তৈরী আমি থাকব দিলাম কথা
আসবে যখন করবোনা আর দেরি
মানব জনম যাবেনা মোটেও বৃথা।