পাখী প্রেমের জীবন
পাঠশালায় চড়ুুই প্রেম প্রাথমিক হাতে খড়ি,
কলেজে শালিক প্রেম উচ্চতর বুকে ধরি,
ময়ূূর প্রেমে ভবঘুরে, বিরহী, বেরোজগারী।
চাকরী হলো,প্রেমের টিয়ার ভাগ্য ফিরল না,
অচেনা আনাগোনা,নানা আলাপ, পাখীর গবেষণা,
বিয়ে হলো,কবুুতর প্রেমে প্রাণ এলো না।
বুঝে গেলাম,আমার সব লক্ষ্মী পেঁচার হাতে বাঁধা,
জটিল জীবন- মিষ্টি মরণ,বাবুুই এর গোলক ধাঁধা,
মোরগ পৌরুষ অসহায়,ভয়ে খাঁচায় ময়না কাঁদা।
শিখে গেলাম কোকিল প্রেম,নিখুঁত মাছরাঙা অভিনয়,
কাকাতুয়া ভালো আছি,ছৌ নাচা চিলের নকল বিনয়,
কাকের খিস্তি,খেউর,তবু বশ্য, কোন শব্দ নয়।
দেখি বেশী, শুনি বেশী,চাতকের কথা কম,
বুঝিনা কিছু,ভাবিনা কিছু,চাতকের কথা কম,
চলছি মৃত,মিষ্টি হাসি,যত্নে ধরি ধবল বক এর দম।