আমি উত্তর রেখে গেলাম
আমার উত্তরপুরুষের জন্য কী রেখে গেলাম,
তারা কী ঘৃণার চোখে দেখবে আমার হাঁটার পথ।
ক্রমশই ভাষার উপর জমছে শীতলতা।
সেই যুদ্ধ জীবন ছিল, যার আজ জ্যোতি চলে গেছে।
সেই যুদ্ধ কী ছিল শুধুই পূর্বপুরুষের!
কেন আজ ক্লীব হয়ে গেছি।
সময়ের সুখে ন্যুব্জ জনসাধারণ কৈফিয়ত চাইনি,
হাঁটেনি মিছিলে অথবা বুক পাতেনি বুলেটের সামনে,
অন্ধকারময় গোপনে গোলামী করেছে আপোষ।
কী জানি কী চোখে দেখবে আমার উত্তরপুরুষ।
সময়ের ঘড়ি থেমে গেলে সুখ কী বলবে আছি!
হ্যাঁ আছি, মাতৃদুগ্ধ পান করে,
মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করা শহীদের সন্তান হয়ে।
ক্ষত জীবনের কাছাকাছি।