Feb 20, 2024

চন্দ্রা বিশ্বাস

উৎসের সন্ধানে

শব্দ খুঁড়ে পরাগ-রেণুর উৎস খুঁজে পাই,
ফুলদানীতে আদর করে কবিতা সাজাই। 
ছন্দে-সুরে-লয়ে কলম প্রার্থনা সঙ্গীতে,
শিল্প সাজে চোখ বুঁজেছি জীবন অঞ্জলিতে। 
বিতর্কিত মুহূর্তেরা কাটাকুটি খেলে,
ভালবাসার চোরাবালিতে সাবধানে পা ফেলে। 
জল থই থই দোয়াত উথল, কলম রাঙায় মন,
আনমনা দিন মনের ভুলে পেরোয় রাত-উঠোন। 
হঠাৎ জ্বলে উঠল আলো 
মনের কোণের কোন গহীনে,
কারা ওরা? কাঁদছে বসে অন্ধকারের রাত উঠোনে। 
জব্বর ভাই, সালাম, রফিক ,
তোমাদেরকেই স্মরণ করি ,
ভুলিনি ভাই, ভোলা কি যায়? 
আজ একুশে  ফেব্রুয়ারি।