Feb 21, 2024

বিপ্লব উরাং

ভাষার লালন

নিজের ছানাকে কে নাই ভালবাসে।
নিজের মায়ের ভাষাকে কে নাই ভালবাসে।

খাওয়নের অভাবে ছানা হামার
হাড় জিরজিরে দেহিটা লিয়ে
চলতে নাই পারছে।
দু মুঠা ভাত দিতে নাই পারছি
ছানা বড় হবেক কি করে।

তেমনই বেচারাম-ভাষা।
ভাষা হারায় যায় অযতনে,অনাদরে।
একদিনের ভাষা দিবসে-
ভাষা নাই বাঁচবেক।
যদি ন হামরা দিন পরতিদিন
ভাষাকে লালন না করি।