Feb 20, 2024

সূত্রা সরকার সাহা

বাংলা ভাষা

বাংলা আমার মাতৃভাষা-
বাংলা আমার মা,
বাংলা ভাষায় আদানপ্রদান
বাংলা আমার গাঁ।

সবুজে সবুজে মেশা-
ধরায় এ কি নেশা,
মায়ের কোলে সুখ,
সে যে শান্তির ঠিকানা।

বাংলা আমার আশ্রয়,
বাংলা আমার গর্ব,
সুমধুর ভাষা আমার,
মিষ্টিভাষী তাই সর্ব।

বাঙালীর হৃদয়ের ভাষা,
সংরক্ষণ তাই জরুরী,
বাঙালী মন উচাটন,
আজ চুরি সর্বস্ব।

বাংলা ভাষার আকাশে-
কালো মেঘের ঘনঘটা,
বঞ্চিত হইও না-
বাঙালী ভাবো ব্যাপারটা।