Feb 20, 2024

অলকা গোস্বামী

আমার ভাষা, আমার গর্ব

মাতৃভাষা আমার স্বাধীনতা।
সমস্ত বাঁধার দেওয়াল ভেঙে
জেগে ওঠে,
রক্ত পলাশ বাংলা,
পৃথিবীর বুক জুড়ে।
ফেব্রুয়ারি একুশ শতাব্দীর দীর্ঘশ্বাস,
বৃষ্টি ঝরায় মায়ের চোখের জলে।
আজো ভেসে আসে উত্তাল
মিছিল, উদাত্ত স্লোগান,
রক্ত ঋণ শোধের দিন আজ।
মাতৃভাষা আমাদের গর্ব
আমাদের আত্মসম্মান।