Feb 21, 2024

নৃপেশ আনন্দ দাস

উত্তাপ

ঈশ্বরের বয়স বাড়ে না ।
সুপার কম্পিউটারের মতো অসীম ।
অনাবাদী যে জমিতে আগাছা আল চেপে ধরে, সেখানে অবশ্য ঈশ্বর সাপের  শীতঘুমের মতো ।
তাই,
ঈশ্বর অভিযোজিত হন
নির্ভেজাল সেই তপ্ত মনে, যেখানে জেগে উঠে ইতিবাচক ভ্রূণ ।
তাই,
সবুজ সতেজ আঙ্গুল তোলার সময়, ঈশ্বর, আমায় ক্ষণিক অন্ধ করে দিয়ো ; 
তাপে তাপিত করো, যাতে গান গাইতে পারি ।
ঈশ্বর, এই শীতে অনেক তাপের প্রয়োজন আমার অনাবাদী অভ্যন্তরে ; তোমার বয়স বাড়ুক আমাতে, সর্বজনে ।