Feb 20, 2024

ঝিমলি আচার্য্য

প্রতিকার 

জীবন শৈলির অন্তরালে ভাষাই 
প্রাণের স্পন্দনের ঝঙ্কার ।
সাহিত্যে অবারিত প্রতিভার ধারা 
ভাষারই টঙকার ।
ভাষায় পূর্ণতা আনে ভাষারই নিয়ম-নীতি 
শৃঙ্খলার লিপিকার ।
বাচন শৈলীর কৌশল ঘটায় মিলন ,
হিংসা ,রণহুঙ্কার ।
ভাষার অধিকার যোগায় বাঁচার তাগিদ 
জাগায় অহংকার ।
মাতৃভাষাই আমাদের সর্বোৎকৃষ্ট নিদর্শন 
ন্যায্য অলংকার ।
ধ্বনি বর্ণ শব্দ - ভাব প্রকাশে মাতৃভাষা 
অবর্ণনীয় আবিষ্কার ।
অন্য ভাষা আয়ত্তে আনা চলার পথে 
অত্যন্ত দরকার ।
রফিক সালাম আব্দুল জব্বার শফিউল 
বরকত - ওদের নিরলস সংগ্রামে 
গড়েছো সংস্কার ।
বাংলা ভাষা আন্দোলনে সমগ্র বীর 
শহীদদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও 
সম্মানে আমাদের চীর অঙ্গীকার ।
মাতৃভাষা আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি,
শহীদদের ‘মা‘ এর ত্যাগের প্রতিকার ।