Feb 20, 2024

দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ.

ভালবাসার ভাষা

ভাষা দিবসের বিশেষ দিনে মনে করি আমরা সবাই 
বাংলা ভাষা প্রাণের ভাষা বাঁচিয়ে রাখা আমাদেরই দায় |
তাই বাংলা ভাষায় কথা বলি  নয় অন্য ভাষায় 
স্বদেশে বিদেশে বাঙালীর বেশে বাংলাকেই ভালোবাসি সবাই।
সবাই বলে মাতৃভাষায় আমরা বলি তাই
আমাদের কাছে আমাদের বুলি বাংলা ভাষাটাই ।
মোদের গরব মোদের আশা কথা  বলি বাংলা ভাষায় ৷
ভাষা শহিদের উদযাপন যেন উৎসবে না হয় পরিণত ৷ 
যারা প্রাণ দিয়েছিলো এই বাংলা ভাষার জন্য ৷
 তারা এই বাংলার বুকে হয়ে আছে অনন্য।
তবুও তাদের নিঃস্পেষণ কত লাঞ্ছনা বারবার ,
রফিক সালাম জাব্বর বরকত সব আর।
 আজকের দিনে ভাষার জন্য বারাক উপত্যাকায়  দিয়েছেন যারা প্রাণ
 সেই এগারো শহিদের নাম ভুলবেনা কোনো দিন এই বাংলার সন্তান ,
 কুমুদ রঞ্জন সতেন্দ্র বিরেন্দ্র সুকোমল শচীন্দ্র তরনী চন্ডী চরণ সুনীল হিতেশ কানাইলাল কমলা এদের জানাই সেলাম,
 এই বাংলা ভাষা তাদের ই সব অমুল্য দান আমরা জানাই তাকে অন্তরের সম্মান ৷ 
এরা আর ফিরবেনা কোনো দিন তবুও এই দুটি দিনে বাঙালির মনে এদের আসন পাতা থাকবে চিরদিন বাঙালি থাকবে যতদিন ৷