Feb 21, 2024

বিমল সিনহা

যখন দেখি

যখন দেখি
কোনো এক কঠিন জ্বরে দিনের পর দিন তুমি বিছানায়
অনেক যন্ত্রণায় রোগা হয়ে গেছো 
তোমার শরীরে অনেক কালো দাগ তখন 

আমার আকাশে পাখিরা ঘরে ফিরেনা
প্রতিটা দুঃখই জোয়ার ভাটা হয়ে উঠে
সব খোলসের ট্র্যাফিক আইন ভেঙে ছুটে আসি তোমার কাছে
তোমাকে জলপটি দেবো বলে

আমার মন জুড়ে থাকা প্রিয়তমা, আমার মাতৃভাষা
তোমাকে ঠিক আগের মতো আদরে পেতে চাই 
যে আদরে সন্তান মায়ের কোলে জন্মের শীতঘুম পাড়ি দেয়।