সীমান্তে এসো জননী
আমি সীমান্তে রান্না করি হৃদয়ের অক্ষর,
অন্য মনস্কতার বর্ণপোড়া গন্ধে
ভরে ওঠে চেতনার ঘর।
শরীর জুড়ে উপচে পড়ে ভাতের বিষণ্ন-মাড়
সীমান্তে এসো জননী,
দেখো যাও কী করে হৃদয় পোড়াই।