শুধু তোমারই জন্য
যার জন্য আজ বুক ভরে শ্বাস নিতে পারছি
রাত জেগে জোৎস্নায় গল্প করছি
প্রেমিকার হাতে গোলাপ তুলে দিচ্ছি ,
বেগ ভরে মাছ সবজি নিয়ে বাড়ি ফিরছি
"একুশ" সে শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য।
যার জন্য স্কুলে যাচ্ছে ছেলে
কলেজে যাচ্ছে মেয়ে,
ক্রিকেট মাঠে ছক্কা মারছে কেউ
প্রজন্ম হাঁটছে প্রগতির পথে
"পাঁচ ভাই" বুকে বুলেট নিয়েছে বলেই ।
যার জন্য আজ বাংলায় কথা বলি
জারি সারি ভাটিয়ালি মনের সুখে গাই ,
"আমার সোনার বাংলা" -শুনে চিত্তে জাগে সুখ
কর্মে পাই বল, মনে জাগে আশা
'বঙ্গবন্ধু' , সে শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য।
উড়ছে নিশান লাল সবুজে
গর্বিত মা মাটি মানচিত্র ,
ধুয়ে গেছে রক্ত, ভুলে গেছি ব্যাথা
ঠাসা বাংলার ইতিহাসের পাতা ,
"বাহান্ন" সে শুধু তোমারই জন্য , শুধু তোমারই জন্য।
যার জন্য আজ বুক ভরে শ্বাস নিতে পারছি
রাত জেগে জোৎস্নায় গল্প করছি
প্রেমিকার হাতে গোলাপ তুলে দিচ্ছি ,
বেগ ভরে মাছ সবজি নিয়ে বাড়ি ফিরছি
"একুশ" সে শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য।
যার জন্য স্কুলে যাচ্ছে ছেলে
কলেজে যাচ্ছে মেয়ে,
ক্রিকেট মাঠে ছক্কা মারছে কেউ
প্রজন্ম হাঁটছে প্রগতির পথে
"পাঁচ ভাই" বুকে বুলেট নিয়েছে বলেই ।
যার জন্য আজ বাংলায় কথা বলি
জারি সারি ভাটিয়ালি মনের সুখে গাই ,
"আমার সোনার বাংলা" -শুনে চিত্তে জাগে সুখ
কর্মে পাই বল, মনে জাগে আশা
'বঙ্গবন্ধু' , সে শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য।
উড়ছে নিশান লাল সবুজে
গর্বিত মা মাটি মানচিত্র ,
ধুয়ে গেছে রক্ত, ভুলে গেছি ব্যাথা
ঠাসা বাংলার ইতিহাসের পাতা ,
"বাহান্ন" সে শুধু তোমারই জন্য , শুধু তোমারই জন্য।