Feb 21, 2024

নবীনকিশোর রায়

বাংলামায়ের আঁচল 

রাজপথের মিছিলে
রক্ত ঢেলে দেয়
ভাষামুক্তির অভিযাত্রীগণ! 

পরাধীনতার স্ফুলিঙ্গ,প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ে... 

বাংলার মাটি ফুঁড়ে জন্মনেয় গ্যারিলা,মুক্তিযুদ্ধের চেতনায় 
স্বাধীনতার স্বপ্নে বিভোর সেনা 
ঝাঁপিয়ে পড়ে রনাঙ্গনে... 

ইজ্জত হারা চিৎকার 
পাক ব্যাঙ্কারের ভিতর 
মায়েদের আর্তনাদ! 
বীর শহিদের বলিদান, 
আকাশে বাতাসে তুফান তোলে 

রক্তিম সূর্য উঠে---
বাংলামায়ের সবুজ আঁচলে...