একুশ জাগ্রত
ফেব্রুয়ারী গায় গান
নবযৌবনে টগবগ
ভাষা সংগ্রাম
গর্বিত জাতি
আমি বাঙালি।
একুশ জাগ্রত
একুশ ফাগুনের
আকাশে বাতাসে
মায়ের ভাষার
নতুন সূর্যোদয়।
একুশ জাগ্রত
বন্দুকে গুলি ঝরা
লাল রক্ত বন্যা
শিকল পরাতে
পারেনি আমার মায়ের ভাষা।
একুশ জাগ্রত
নবযৌবনের পূর্বাভাস
মায়ের ভাষায়
কবিতা গানের
সুরের বাঁধন।
একুশ জাগ্রত
পাহারারত
আমার ভাইয়ের
রক্তে রাঙানো
লাল স্মৃতি সৌধ।
একুশ জাগ্রত
শিশু শিক্ষায়
বাল্যশিক্ষা হাতেখড়ি
বাঙালি ভাবনার
আগামী ভবিষ্যৎ।