প্রিয় কবি--শঙ্খ
চলে গেছেন আমাদের প্রাণের প্রিয় কবি
এখন তিনি তাই হয়ে গেছেন শুধু ছবি।
না ,ছবি নয়, তিনি থাকবেন হৃদয়ে মননে
আমাদের মনের মনি-কোঠায় সশ্রদ্ধ আলিঙ্গনে।
শঙ্খ কবি--শঙ্খের মতোই পবিত্র, শাশ্বত
তোমাকে রাখবো আমরা হৃদয়ে, জাগ্ৰত।
বাস্তববাদী কবি, সাম্যবাদী কবি, সমাজের ত্রুটির কথা বলেছো দৃপ্তকণ্ঠে
তাই আজ গলা ধরে আসে, কথা নাই কণ্ঠে।
আছে শুধু পূজা, শ্রদ্ধা, ভালোবাসা
বাংলার ঘরে আবার এসো ,কবি,
এইটুকু রাখি আশা।