রক্তটা মুছে নিও তুমি
রক্তটা মুছে নিও তুমি
উরু দিয়ে গড়িয়ে পরা রক্ত ;
বোলোনা বিচার চাই
কেনো ? তোমার ব্যাগে ন্যাপকিন নাই ?
তবে তো সম অপরাধী তুমি
না হয় দোষ হয়েইছে চারি আনি।
তাই বলে শাসকের 'পরে চক্রান্ত করে এতো কানাকানি ?
সব কিছুরই তো সমাধান আছে
আগে টেবিলে বসে আলোচোনা হোক।
পরপর কত জন লোক করেছিলো আনাগোনা।
ইঞ্চিকাঠে ধর্ষনের পরিমাপটা হোক তো আগে জানা ।
বাজে বকে কী হবে ? একথা তো জানা ;
মাপ মতো টাকা পাবে বেঁচে গেলে চাকরি নেবে
খুব বেশি মারা গেলে
বাড়ির লোকের চাকরি মেলে ,
জীবন ভোরে টানা।
তাই , রক্তটা মুছে নিও তুমি
কলঙ্কিত শাসকে
কলঙ্কিত না হয় যেন এ বঙ্গভূমি ।