ক্ষনিকের ভালোবাসা
হয়েছিল দেখা সেই বৈশাখী মেলায়,
দিনের শেষে সেই পড়ন্ত বেলায়।
চেয়েছিলে মোর অবুঝ মুখের পানে,
তোমা প্রেম সুর ভেসে আসল কানে।
ক্ষণিকের জন্য পরে না চোখের পলক,
মুগ্ধ, দেখে আমি তোমারি প্রেমের ঝলক।
ভেবেছিলাম দুজনে মিলে যাব তেপান্তর,
মোদের মাঝে প্রেম শিখা জ্বলবে নিরন্তর।
অমনি সময় চারদিক কালো করে,
অন্ধকার নেমে আসল কালবৈশাখীর তরে।
চারিদিক ছুটোছুটি, মনে অস্থিরতা,
ভয়ের পাখি উড়াল দিয়ে বারাল আকুলতা।
হঠাৎ দেখি সম্মুখ হতে গেছ তুমি হারিয়ে,
একাকিত্বে আছি আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে।