ভাবনার নিবেদন
নিবেশিত বেলার সন্ধ্যালগনে
আমার হৃদয় যখন তোমার গহীন কাননে,
সে বেলার একটি ফুল তুলি আনি -
যেটি বাঁধিব আমি তোমার খোঁপায়
স্বপ্নতৃষ্ণায় বিভোর হইয়া
ডাকিব অন্তরের গহণলয়ে
যেদিক পানে চাহিয়া করেছিলে
তুমি আমারে চিরবিদ্ধ!
ওহে রঙ্গিনী !
ঐ পারের অস্তশালার পড়ন্ত দুপুরে
তাও আজও কেন আসনি ?
আসক্তি যখন আমার অন্তর্গহনে
তীরবিদ্ধ করে
আমার ভেতরের অলিগলি তোমার সান্নিধ্যের সাধনায় আলুলায়িত করে ।
বহিয়া যাবে সময়, বয়ে যাবে
সময়ের অন্তঃলগন
পড়ন্ত বেলার শেষ বেলার ভাবমূর্তির
অঙ্কন ধরি তুমি আসিবে যখন ।
ওগো;
প্রণয়িণীর বেশ ধরি আসিবে যবে ।
মনে করিও অপেক্ষার ক্ষণ তোমার লয়ে বেড়েই যাবে ।।