Apr 25, 2022

অম্পিকা পাল

N.S.S.- র হয়ে

অষ্টপ্রহর কর্ম করবো    N.S.S.- র সব সাথী।
বিলায়ে দেবো নিজেরে কর্মে সর্ব দিবা-রাতি।
মহীরোপণ,শোণিতদানে করবো সুস্থ জীবন দান!
মানুষের লাগি কর্ম করবো, দিতেও রাজি মোদের প্রাণ।
N.S.S.-র মোরা যত সখা-সখী বিলাবো সবারে শিক্ষা।
আদৰ্শ হয়ে উঠার লাগি আমরা দিবো দীক্ষা।
কলঙ্করা আছে যত যেথা - সেথা ছড়িয়ে ,
ঝাড়ু দিয়ে আমরা সবাই দেবো যে তা সরিয়ে।
দিবা-নিশি আঁখিপাতে  সিক্ত রূপে যারা ,
তাদের দুখে দৌঁড়ে গিয়ে আমরা দেবো সাড়া।
মোদের মাঝে করবো জমা উদার ভরা পাত্র!
কর্ম মাঝে থামবো না তবু ভিজলেও ঘামে গাত্র ।
আমরা আনবো সুখের পরশ সত্য পথে চলবো।
একদিন দেখো বিজয়ের কথা আপন কণ্ঠে বলবো।।