রঙ্গিন বসন্ত
বসন্তের বাতাসে বহিছে রঙের গন্ধ
হাওয়ার স্পর্শে মাতিয়ে তোলে অঙ্গ।
নানা রঙ্গের সমাহারে বসন্তের আগমন
হারিয়ে যায় সেই রঙ্গে সকলের মন।
বসন্তের শুরুতে হয় ভিন্ন রঙের খেলা,
মনোহরা প্রকৃতিতে নানা রঙের মেলা।
বসন্তের আবাহনে দশভুজার আগমন,
উৎসবের আনন্দে উৎফুল্লিত মন।
নতুন মাসে নতুন সাজে,
নানা উৎসবের নতুন বাদ্য বাজে।
সেজে ওঠে পৃথিবী রঙ্গিন হাওয়ায়,
রং এর মাসে সবাই দুঃখ ভুলে যায়।
বৎসরে একবার আসে বসন্তের উৎসব,
মনোমালিনতা ভুলে এক হয়ে যায় সব।