অপার্থিব
অশ্রু ঝরে বুকটা হল প্রকাণ্ড এক নদী
কাঁদাবে কি আমায় তুমি নিরবধি ,
জানিনা রইলে দূরে তুমি কোন অভিমানে
ভোরের পাখি ঘুম ভাঙ্গায় নিজের কলতানে।
রোজই রাঙ্গা সূর্য ওঠে তবু হয়না যেন সকাল
নীরবে আঁধার ঘনিয়ে আসে আমার পরকাল,
ভগ্ন বুকে সইব কত আর বিষাদের জ্বালা
উন্মুক্ত দ্বারটি বোধহয় এবার
পড়বে তালা।
কেমনে তখন তুমি অনায়াসে করবে প্রবেশ
কেমনই বা তোমার মনের কাটবে আবেশ,
দেখবে আমায় আকাশ মাঝে তারার বেশে
নীরবে আমি দেবো পাড়ি মৃত্যুর দেশে।