নিসঙ্গ
রজনী গন্ধা বাউলের মতো দুলছে প্রতিনিয়ত তার সমস্ত আঙ্গুল, পথের ক্লান্ত পথিক বিষাদের সুরে, জলে ভরা দু আঁখি তার পানে, বাদামি চোখের কোটায় তার নিসঙ্গতা, ওই যেন ডাকছে একা এক নিরঞ্জনা।
দিনান্তে পাখি উড়ে যাই নীড়ে,
অনাগত অন্দরে, আহা !কি উত্তেজনা।।
বাতাসে তোমার চুলের সুবাস অদ্ভুত ভাবে ম-ম,
বার বার তোমার দিকেই টানছে।
হিয়ার সকল উষ্ণতা ছড়িয়ে বিমুগ্দ্ধ হয়ে একই কথা বলছে
সঙ্গী তোমার নিসঙ্গতা,ভেবে নিও সে ছিলো এক প্রেমের আল্পনা।।