সময়
সময় তুমি একটু দাঁড়াও পুরোনো স্মৃতি জেগেছে মনে। সময় তুমি থমকে দাড়াও নাইলে যে সব পর হবে। কতো না স্মৃতি জাগছে মনে সাদা কালো আর রামধনু আঁকা। সময় তুমিএকটু দাঁড়াও স্মৃতিরা সব জাগছে মনে।কতো না হাঁসি কান্নায় আর খেলেধুলে কাটিয়ে দিতাম দিন।সময় তুমি কোথায় গেছ পাইনা তো সেই দিন। বড় বড় বোঝা এখন বই পুস্তক এর চাপ।সময় এখন যাচ্ছে কিভাবে বোঝাই বিপাক।সময় তুমি যাচ্ছ ভালো শরীরটাকে বৃদ্ধ করে।পারো যদি একটু সময় করে মনটাকে একটু নবীন করতে।