শরৎকালে ঢাকের শব্দ
শিশির ঝরেছে ফুল ফুটেছে,
শরতের আগমনে।
ধরনীর বুকে আজ ঢাকের শব্দ,
কী আনন্দ সবার মনে।।
প্রভাতী ভোরে শিশির ভেজা,
শিউলি ফুলের গন্ধে।
নদীর ধারে কাশ ফুলের সারি,
দেখি যে মনের আনন্দে।।
ঢাকের শব্দে ধরনীর বুকে,
হবে যে দেবীর বোধন।
শরৎকালে খুশির হাওয়া,
নেচে ওঠে সবার মন।
ষষ্ঠী থেকে মহানবমী,
পুজোর চারটি দিনে।
ঢাকের তালে নৃত্য করি প্রণাম জানাই,
দুর্গা মায়ের শ্রীচরণে।
দশমীতে গঙ্গার ঘাটে,
বিদায় জানাই অশ্রু জলে।
সবার ঘরে হাসি আনন্দ,
সুন্দর শরৎকালে।।