Aug 10, 2021

সুচিত্রা দেবনাথ

আজ স্বাধীনতা দিবস 

সকাল হতে জানালা খুলে

আকাশ পানে তাকাতেই, চোখে এলো ,

কতগুলো পাখি মনের আনন্দে

স্বাধীনভাবে বাঁধনছাড়া হয়

আকাশে উড়ে বেড়াচ্ছে।

চোখে এলো,

গাছের ফুলগুলো ফুটার

আজ যেন এক অন্য ধরন,

শত কোলাহলের মাঝেও

কোথা থেকে যেন ভেসে

আসছে  বন্দেমাতরম গান।

পিঁপড়ের দলেরা,

সারিবদ্ধ ভাবে চলে যাচ্ছে স্বাধীনতা দিবস পালনের জন্য,

একগাল হাসি নিয়ে শিশুরা লজেন্স হাতে বাড়ি ফিরছে পতাকা উত্তোলন করে।

সূর্যের হাসি মুখটা তার  তেজ এ প্রকাশ পাচ্ছে,

স্বাধীনতা দিবসে চারিপাশ যেন আজ নতুনভাবে স্বাধীন হয়ে বেঁচে উঠেছে।

 নিজের প্রাণ সংশয় করে

 ভারতমাতাকে স্বাধীন করার

 বীর শহীদদের জানাই শ্রদ্ধা।।