Aug 10, 2021

রঞ্জন ভাওয়াল

যাদের জন্য স্বাধীনতা

স্বাধীন দেশে স্বাধীন চাই
নাই  কোনো ভয় মনে,
গাই একসাথে বন্দেমাতরম
আজ এই শুভ দিনে।

মায়ের লাঞ্ছনা আর অত্যাচারে
শিকল করতে মুক্ত,
মায়ের শত শত ছেলে
হাতে হাতে বেঁধে শক্ত।

ক্ষুদিরাম-বিনয়,বাদল , দীনেশ
এনে দিয়েছে ভারতকে স্বাধীনতা,
সহ্য করেছে ইংরেজদের
কত নির্মম বর্বরতা।

"দিল্লি চলো" নেতাজীর ডাকে
জাগিল যুবক যুবতী,
"জয় হিন্দ" বলে কন্ঠে তাদের
সম্বোধনের আহুতি।

তেত্রিশ কোটি সন্তানের
হর্ষিত কোলাহলে,
আসমুদ্ভ্র-হিমাচল আজি
পুলকিত হিল্লোলে।