Aug 1, 2021

অর্পণ চৌধুরী

বীর বাঘাযতীন

প্রাণ দিতে করোনি দ্বিধা
ভারত মায়ের গর্ব তুমি,
জীবন দিয়ে রক্ষা করেছে তোমার নিজের জন্মভূমি,
সবাই জানে তোমার সেই বাঘ শিকারের গল্প,
ভোজলি দিয়ে ঘায়েল করেছো আহত হয়েছো অল্প,
ইংরেজদের সামনে কখনো করোনি মাথা নত,
তার বদলে বুকের মধ্যে বুলেট নিয়েছো শত,
রক্তাক্ত করেছে ইংরেজ বুড়িবালামের তীর,
ঝাঁপিয়ে পড়ে দেখিয়ে দিয়েছো কে আসল বীর,
দেশের জন্য করেছে তুমি প্রচুর সংগ্রাম,
করজোড়ে তোমারে জানাই সশ্রদ্ধ প্রণাম।