Aug 10, 2021

আলমগীর কবীর

এ কেমন স্বাধীনতা 

ওরা আজও পরাধীনতার শেকলে বাঁধা
দেশ নাকি স্বাধীন হয়েছে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট। 
কিন্তুু ওরা আজও ইচ্ছে করলেই চলতে পারেনা
ইচ্ছে করলেই যেতে পারেনা কোথাও তাদের মত করে
তারা আবার এ দেশেরই নাগরিক বটে।

কি অদ্ভুত জীবনযাপন তাদের 
কখনো চাক্ষুষ না দেখলে হয়তো জানতেই পারবেনা
তাদের এ পরাধীনতার কথা!

তারা স্বাধীন দেশে চলতে গেলেও তাদের জবাবদিহি করতে হয় বারংবার 
রেজিস্টার খাতায় সই করতে হয় 
কি আনে কি নেয় কোথায় যায় তাও এন্ট্রি করতে হয় 
তারা আর কেউ নয় আমাদের স্বাধীন ভারতেরই 
সীমান্তের পরাধীন নাগরিক,  
যারা এখনো পরাধীনতার শেকলে আবদ্ধ!