Aug 3, 2021

শান্তনু গুড়িয়া

শুনুন ধর্মাবতার

দিগ্বিজয়ী আলেকজান্ডার একথা বলেছিলেন শেষমেষ --
"সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ!"
বিশ্বমাঝে ভারতবর্ষ  বৃহত্তম গণতান্ত্রিক দেশ
বহু ভাষাভাষী ভারতবাসীর গর্বের নাই শেষ ।
রবিকবি থেকে রবিশংকর এবং বিবেকানন্দ স্বামী,
এমনই অনেক ভারতীয় জগৎসভায় হয়েছেন নামী|
সার্বভৌম স্বাধীন ভারতে তবু অসহিষ্ণুতা বাড়ছে
মন্দির-মসজিদ হানাহানিতে কত শত প্রাণ কাড়ছে 
গীতাঞ্জলির দেশে, এই কথামৃতের দেশে
ভণ্ডরা সব ঘুরে বেড়ায় সাধুপুরুষের বেশে|
'মেরা ভারত মহান!' ধর্ষক খুনী মাফিয়ারা বলে,
ক্ষীরভোজী যত অলিতে-গলিতে ক্ষীর-সর্দারের কথায় চলে !
স্বাধীনতার স্বাদহীনতায় বীতশ্রদ্ধ আসমুদ্র হিমাচল
গডউইন অস্টিন সাক্ষী, কাকে কাঠগড়ায় তুলি বল ?