Aug 11, 2021

সম্পা বৈদ্য

এ আমার কেমন দেশ?

নীতি আছে প্র‍য়োগ নাই!

 নিয়ম আছে অনুশাসন নাই!

সার্টিফিকেট আছে চাকরি নাই!

খালি পদ আছে নিয়োগ নাই!

ক্ষুধা আছে হাড়িতে ভাত নাই!


এই ক্ষুধার জ্বালা কে মিটাবে ভাই?


পাশের সার্টিফিকেট আছে

অংক সহ পাঁচটিতে লেটার মার্কস,

শহরে শহরে দুপুরে বিকালে রোদে রোদে ঘুরেছি পাগল হয়ে,

শহরে কিংবা গ্রামে ভাই চাকরি তো কোথাও নাই!

শুনেছি লোকের অভাবে সরকারি অফিসে ফাইল জমে থাকে,

বেকার কি খাচ্ছে  ভাত সার্টিফিকেট ধুয়ে?


পাশের হার গড়ে যত শতাংশ 

বেকারের হার মোটামুটি তত!

এমন দেশ আদৌ কি আমাদের চাই বলো?