Aug 10, 2021

বিধর্না মজুমদার

ভারতমাতার অক্ষম সন্তান

রক্তিম আলোর দূর্বল মনোবলে। 
বলিদান জনগণের নেতার, 
মনে পরে কি? 
স্বাধীনতার কতো বছর পেরিয়ে গেলো, 
বিনয়-বাদল-দিনেশ, তাদের অমরত্ব আজ বইয়ে ছাপা। 
ভারত তোমার মনে পরে কি? 
ক্লান্ত ছেলের বিলাপ! 
তারা রক্তে রাঙিয়ে স্বাধীনতা এনেছে। 
আমরা কি স্বাধীন? 
জাত পাতের নামে হিংস্র আচরণ চলে আসছে, গোড়া থেকে। 
স্বাধীন ভারতের গলিতে ধর্ষিত মেয়ে, 
শিক্ষার আড়ালে বেচাকেনা, 
স্বাস্থ্য বিধিতে ব্যবসা বাণিজ্য। 
আমরা কি স্বাধীন? 
নারী শিক্ষা বাদে এখন, বাল্যবিবাহের ঝোঁক বেশি। 
মহাপুরুষের কথা বইয়ের মলাটে চাপা পরা। 
নারী জাতির উন্নয়ন এখন শুধুই মুখের কথা, 
মর্যাদার আড়ালে আধিকারিকদের বোরখাতে মুখঢাকা। 
পূর্ণাঙ্গভাবে পূর্ণতা দাও, স্বাধীন ভারতকে। 
তোমার কাছে ক্ষমাপ্রার্থী
তোমার এই অক্ষম সন্তান, 
ভারতমাতার ভূমিতে সশ্রদ্ধ প্রণাম।