Aug 3, 2021

অদিতি তুলি

একুশ

▪️

গত হয়েছে এক রক্তিম শতাব্দী

দুর্ভাগ্য সেই রক্তিম দিনের সাক্ষী ছিলাম না

অনুসন্ধিৎসু মন,  ইতিহাসের পাতা উল্টে গেছি অবিরাম

৫২'র তাগড়া যুবক অস্বাভাবিক বেড়ে ওঠা

শরীরে উষ্ণ রক্ত অমিত শক্তি

এই শতকে এসে অবলম্বন যার একটা লাঠি

মস্তিষ্কের বিশাল একটা অংশ জুড়ে বিচ্ছিন্ন স্মৃতি

▪️

নিষ্প্রান চোখের গভীরতা আর দূরত্ব মেপে

কপালের সংকুচিত বলিরেখার দিকে তাকিয়ে তাকিয়ে

শুনেছি এক উষ্ণ তাজা রক্তের গল্প

যে গল্পে আনন্দোৎসব নেই,  আছে শোকের মাতম

মর্মান্তিক এক রক্তাক্ত দিনের স্মারক

দীর্ঘকাল আন্দোলনের রক্তপাতের নিরস্ত্র সংগ্রামের

বঞ্চনার নির্যাতনের অধিকার হননের ইতিহাস।

▪️

মাতা,  মাতৃভূমি,  মাতৃভাষা এই তিন

বড় পবিত্র,  পরম শ্রদ্ধার বস্তু

মাইকেলও হয়ত অনুধাবন করতে পেরেছিলেন

দ্যা ক্যাপটিভ লেডির ব্যর্থতার দিনে

আটই ফাল্গুনের প্রতিটি সকাল

ভারাক্রান্ত হৃদয়ের ব্যাকুল আবেগ

কি জলন্ত কি বিষন্ন নাম!

বরকত সালাম রফিক জব্বার

আহা! কতমায়ের ছেলে হারানো মর্মান্তিক বেদনায় দীর্ণ বুক।

▪️

'একুশ' এ একটি জাগ্রত চেতনা প্রদীপ্ত ইতিহাস

অতৃপ্তির হা-হুতাশ নিয়ে ভাষার দাবীতে অবহেলে হারা প্রান।

ফাল্গুনের প্রতিটি সকাল ঝরে পড়ে শিশির শহীদের অশ্রু হয়ে স্মৃতির মিনারে_

একগুচ্ছ কৃষ্ণচূড়া হাতে প্রতীক্ষায় থাকি আরেকটি ফাল্গুনের।