Aug 10, 2021

সুজন দেবনাথ

আমিও চাই

আমিও চাই সেই স্বাধীন দেশ,
যে দেশে সবার পরিচয় হবে একটাই
'আমরা মানুষ।'

আমিও চাই সেই স্বাধীন দেশ,
যে দেশে থাকবেনা কোনো জাতের বালাই
থাকবে শুধু মান আর হুঁশ।

আমিও চাই সেই স্বাধীন দেশ,
যে দেশে থাকবেনা উঁচু নিচুর লড়াই
থাকবে সকলের সম অধিকার।

আমিও চাই সেই স্বাধীন দেশ,
যে দেশে তুমিও স্বাধীন আমিও স্বাধীন
থাকবেনা কেউ পরাধীন।

আমিও চাই সেই স্বাধীন দেশ, 
যে দেশে সকলের মুখে অন্ন,পরনে বস্র,
আর মাথা গোঁজাতে রবে শান্তির নীড়।

আমিও চাই সেই স্বাধীন দেশ,
যে দেশে সকলেই হবে একে অপরের
অসময় সুসময়ের ভাগীদার।

আমিও চাই সেই স্বাধীন দেশ,
যে দেশে রবেনা হিংসা,রবেনা নিন্দা
বেঁচে রবে শুধু ভালোবাসা।

আমিও চাই সেই স্বাধীন দেশ,
যে দেশে আবারও শুনবো সবার মুখেমুখে--
শুধুই অহিংসার বাণী।

ওগো স্বাধীনতা সংগ্রামী বীর শহীদরা
তোমাদের মতো করে আমি দেশকে ভালোবাসতে পারিনি।

পারিনি উজার করে নিজেকে
সমাজের কাছে বিলিয়ে দিতে।
কিন্তু আমিও চাই……
হ্যাঁ আমিও চাই সেই স্বাধীন দেশ।

যে দেশ ছিলো তোমাদের স্বপ্নে, জাগরণে, 
তোমাদের নিঃশ্বাষে, বিশ্বাসে, 
আর নিঃস্বার্থে ঝরা প্রতিটা রক্ত বিন্দুতে।