Aug 10, 2021

রাজীব বসাক

 ভারতভূমি

জন্মদাত্রী মায়ের সমান ও আমার ভারতভূমি ,

তোমার বুকে মাথারেখে বৃক্ষতলে ঘুমিয়ে পড়ি।

তোমার শীতল জলের মধুর তৃপ্তি,

তৃষ্ণা মেঠায় সকল প্রানীর,

তোমার জয়গান ছড়িয়ে বেড়ায় বিশ্বব‍্যাপি ।

ও আমার ভারতভূমি তোমার বুকে সকল প্রাণীর আহার জানি আছে কত ,

শষ‍্য শ‍্যামল সোনার ফসল কৃষকচাষী শত ফলায় তোমার বুকে,

ও আমার ভারতভূমি, সবার সেরা মাগো তুমি ।

তোমার বুকে কত সৈনিক ঘুমিয়ে আছে পরম যত্নে,

ও আমার ভারতভূমি সকল প্রাণীর আছে কত স্নেহ।

তোমার বুকে বেড়ে ওঠা, তোমার বুকে ক্ষয়,

ও আমার ভারতভূমি তোমার বুকে জনম যেন হয় ।