Aug 10, 2021

কাজি নিনারা বেগম

বিরামচিহ্ন

স্বাধীনতা, তুমি অবুঝ হৃদয়াকাশে উজ্জ্বল নক্ষত্র!

অসীম দীপনের তেপান্তরের মাঠের ধু ধু করা উষ্ণ হাওয়া।

আসমুদ্র হিমাচলের শ্যামলী নদীর তীরে বর্ষিত অবিরাম ধারায় প্রবাহিত বৃষ্টি,,

নবীনী সুরুযের তীর্যক আলোকিত রক্তবরণ পলাশ।। 

স্বাধীনতা, তুমি আমার স্বাধীন সেই ময়না পাখি উড়তে যেসক্ষম,

সেই জর্জিয়া অঙ্গরাজ্যের একটি নতুন প্রজন্মের কাছে পরাজিত শত্রু হয়ে।। 

স্বাধীনতা  একবিংশ শতাব্দীর সেই প্রথম দিগ্বলয়ের বিরাম চিহ্নের ব্যবহার!