Aug 12, 2021

রতীশ চন্দ্র সরকার

 ১৫ ই আগস্ট - স্বাধীনতা দিবস

ভারত আমার জন্মভূমি, অন্নদাত্রী মা।

তোমায় মুক্ত করতে শহীদ যারা ভুলবো না, ভুলবো না।।বেনে সেজে ব্রিটিশ এসে শাসন কায়েম করে।

বন্দী করে তোমায় তারা ধন-রত্ন নেয় কেড়ে।।

শাসক হয়ে অত্যাচারে করলে এ কি হাল!
মুক্ত করতে এগিয়ে এলো লাল-বাল-পাল।।
এগিয়ে এলো মাতঙ্গিনী, লক্ষীবাই, বীনা, প্রীতিলতা।
জীবন দিয়েও করতে মুক্ত আনতে স্বাধীনতা।।

বিনয়- বাদল-দিনেশ, আশতা কুল্লা খাঁন।
অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বোস, বীর ভগৎ, সূর্যসেন।।
লাখো লাখো সন্তানেরা মিললো এসে সেথা।
এলো শেষে ১৫-ই আগষ্ট নিয়ে স্বাধীনতা।।

স্বাধীনতা আনতে মাতা শহীদ হলেন যারা।
মরনশীল মানুষ হয়েও অমর হলেন তাঁরা।।
ভুলবো না, ভুলবো না তাঁদের সন্ধ্যা-সকাল।
হৃদয় মাঝে আছে মোদের থাকবে চিরকাল।।