এই তো স্বাধীনতা
এমন স্বাধীনতাই আমরা চেয়েছিলাম বুঝি?
এ তো মেকি স্বাধীনতা
স্বাধীনতার নামে আমাদের কাঁধে ঝুলছে
পরাধীনতার তকমা
আমরা কেবল কলুর বলদ
দুচোখে ঠুলি পরে ঘুরছি
আমাদের চারদিকে নিকষ অন্ধকার। অথৈ শূন্যতা
স্বাধীনতার চুয়াত্তর বছরে কী পেয়েছি আমরা
পাইনি কিছুই
কেবল দেখেছি, বড়োলোক আরো হয়েছে বড়োলোক
গরিব চিরকালই গরিব
আমাদের দেশের লক্ষ কোটি টাকা এখনো
বিদেশী ব্যাঙ্কে গচ্ছিত
অথচ এ দেশের লোক দুবেলা দুমুঠো খেতে পায় না
আগুন ছোঁয়া বাজার
তপ্ত আগুনে প্রতিদিন পুড়ে যাচ্ছে ছাপোষা মানুষ
প্রতিবাদে রাজপথ রক্তাক্ত হচ্ছে
শাণিত ছুরির ফলায়
হিংসা বিভেদ এখন আমাদের চিরসঙ্গী
বিভেদের দাবানলে পুড়ছে দেশ
পুড়ছে মানুষ
হাসছে ছাইচাপা তুষ
বেকারদের কর্মসংস্থান নেই। পেটের জন্যে পাড়ি দিচ্ছে
ভিন রাজ্যে। ভিন দেশে
এই তো আমাদের স্বাধীনতা। ধিক স্বাধীনতা!
হাজারো প্রাণের বলিদানে আমরা পেয়েছি মৃত স্বাধীনতা
এ স্বাধীনতা মানে কেবল ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করা