আমার দেশ আমার
রাষ্ট্র বললে যেন জেগে ওঠে
হিংস্রতা,
তার চেয়ে দেশ ভালো, দেশ মানে
নম্রতা,
রাষ্ট্র যেন রক্তচক্ষু আর
দখলদারি,
তার চেয়ে দেশ ভালো, দেশ যেন
সংসারী,
রাষ্ট্রের চোখ রক্ত-সল্প, অহেতু
সংশয়,
আমার দেশটি মায়াচুম্বক, হৃদয়েতে-
ভরাভয় !
রাষ্ট্রের যত উচ্চাসন, সে মাটির গন্ধ
রাখে না,
আমার দেশই প্রাণ-প্রণয়ের নিভৃত
ঠিকানা,
আমি রাষ্ট্রের কেউ নই, রাষ্ট্রতে -
বড়ো ভয়,
আমার একটি দেশ আছে, ভালোবেসে
দুঃখ সয় !