Aug 11, 2021

তপনকান্তি মুখার্জি

স্বাধীনতা

সময় ছুটছে দ্রুত । স্বাধীনতা ধুঁকে ধুঁকে পঁচাত্তর।প্রতিটি স্বাধীনতার গা থেকে ভেসে আসে এক একধরনের গন্ধ - কখনও লাশপোড়ার , কখনও ধর্ষণের , কখনও দ্বিজাতিতত্বের । নিজেকে হারিয়ে ফেলি । অথচ প্রতিটি স্বাধীনতায় শঙ্খধ্বনি শোনার জন্য উদগ্রীব থাকি আমি । ক্ষতবিক্ষত হয় মন । ক্ষতস্থানগুলো ধুতে যাই কল্পনায় জ্যোৎস্না মাখিয়ে মায়াতরুর স্বপ্ন যে আমার স্বাধীনতা দিবসে ।