Aug 14, 2021

অন্তরা ভট্ট

দিশেহারা পাখি 


দিশেহারা পাখির মতো
খুঁজে বেড়াই বাসা
আমিও হয়তো দিতে পারি
তোমায় ভালো রাখার আসা।

প্রয়োজন নয় শুধু
প্রিয়জনও বটে
আহ্লাদের নীড় খানা 
রাখি ভালোবেসে।

শস্যাদি যত আনি
সঞ্চয় রাখি 
ক্ষেত খালি হতে যেন 
পেট ভরে রাখি।

সবুজের বন্যা 
আসে মাঠে-ঘাটে
তোমাতে-আমাতে মিলে 
ছুটি দেশ দেশান্তরে।।