Sep 5, 2021

আব্দুল হান্নান

যখন যাবে

মাতাল নদী বরষা যদি পায় একবার দেখে

ঢেয়ের ওপর ঢেয়ের চাপড় কুলে ভেঙে থাকে।


মাছের পনা চলেই টানা নেই কোনো তার দিক

চরের দিকে ঠেকে গিয়ে ভাসে থিক থিক থিক।


গরম কালে হাওয়া চলে মন মজে যায় তাতে

শীতের সময় নীরবে ঘুমায় ভয় থাকে না স্রোতে।


চাঁদনি রাতে রূপালী পাতে কত যে রঙে সাজে

কুলে গেলে ভরায় ফুলে সময় ভালো কাজে।


শুভ্র হাসি ভরায় রাশি..জুড়ায় ক্লান্ত দেহ

যখন যাবে নতুন লাগে নিরাশ হয়না কেহ।।