Sep 5, 2021

শকুন্তলা সান্যাল

গমক

চক্রবৎএ ঘুরে চলা আমার কাজ নয়।
তাবলে মেঘ জমে না, তা নয়
তাবলে বিরহ শেষে প্রেম চাইবনা,তেমনও নয়।

চাকা ঘোরো চাকা ঘোরো।
এগিয়ে চলো চাকা!
চাইনা চাইনা চাকার ঘোরা বন্ধ হোক ।
সে আমার ইচ্ছে কথার দেশকাল, 
সে আমার ভালোবাসার খড়কুটো।
সে আমার  চোখের  ঘুম...

চক্রবৎ এ  ঘুরে চলা আমার কাজ নয়।

আকস্মিক প্রেম এসো,আমায় হত্যা করো,তোমায় বরণ করি