ঘণ্টা বাজে
রাখাল ছেলে বাজায় বাঁশি
বন্ধু তুমি বেজায় খুশী
ঘরে আছে অষ্টাদশী
ফিরে এল এলো কেশী বেহিসেবি ,
পুব সাগরের পথিক তুমি
কোন বিদেশী ?
কবি তুমি আপন ভোলা
আমার ডাকে দাও হে সারা,
একটু দাঁড়াও পথিক!তোমরা কারা?
আজ ঝুলন পূর্ণিমা তে
মন মন্দিরে রবি চলে অস্তাচলে গোধূলি বেলাতে ।
সময়ের ঘণ্টা বেজে ওঠে
শিড়দাঁড়া জেগে ওঠে
অন্তরের ধমণীতে।
ঘণ্টা বেজে ওঠে রাতে ।।