প্রয়োজন
একটা প্রয়োজন যখন খুঁজে বেড়াই মন ৷
সবুজপ্রান্তর ঘেরা সুন্দর ডাক ,
সে যে নামই হোক বড় মধুময়৷
বারবার শোনার প্রতীক্ষায় থাকে উর্বর বনভূমি ৷
একটু ঠান্ডা বাতাস একটু বৃষ্টিকণা
প্রয়োজন শুধু এই টুকুর ৷
তবুও তাকে পাওয়া কত কঠিন,
কারণ দুটো প্রাণবায়ু নয় তত্বে লীন।
অথচ একটি তীব্র আকর্ষনে পৃথিবীর কাছাকাছি,
আর একটি শরীর গন্ধে প্রতিটি অনুপরমাণু মন করে নিরিক্ষণ ৷
প্রতিটি মুহুর্ত করে অতৃপ্ত কামনার উল্লাস উদযাপন |