তোমারই জন্যে
আমার এ রিদয় গড়েছি আমি
ভালোবাসার অরন্যে,
আমার দুচোখ মেলেছি কেবলই
তোমাকে দেখার জন্যে।
আনার এ পথচলা চলছি সদাই
তোমাকে জয়ের নেশায়,
আমার এ জীবন উজার করেছি
তোমারি ভালোবাসায়।
আমার চাওয়া পূর্ণতা পাবে
তোমাকে পাওয়া ঘিরে,
আমারি তৃষ্ণা পরিতৃপ্ত হবে মাগো
তোমারি স্বাধীনতার পরে।
আমার এ হাত তোমারি জন্যে
লিখছে মুক্তি র ছড়া,
আমার এ সংগ্রাম তোমাকে ঘিরে,
হয়েছে আত্নহারা।