আনন্দম
কন্ঠে কন্ঠে মঙ্গল সুর,
দশভূজা মা নয়তো দূর।
ভোরের শিশির ভেজা ঘাস,
ভোরের শিউলি অপরূপ সুভাষ।
ঢাকে কাঠি পরল এবার,
ত্রিনয়নী এসেছে আবার।
আলতো মাখা দেবী চরন,
দশোভূজা সাজে সিংহবাহন।
অশুভ শক্তির বিনাশ করে,
তুমি যে আসো মা বাপের ঘরে।
বীরেন্দ্র কন্ঠে আগমনী সুর,
চারিদিকে শুধু খুশির জোর।
শারদ প্রাতের নবজাগরণে,
মা এসেছেন মর্ত্যধামে।
