আগমনীর সুর
আসছে পুজো, আসছে যে মা এবার খুশির পালা।
একমুঠো ভাতের আশায় পড়ে আছে কারো শূণ্য থালা।
রকমারি জামাকাপড়, বেড়েছে শপিং মলের কদর।
ম্লান মুখে ফুটপাথে পড়ে আছে খদ্দের হীন দোকানঘর।
আলোয় ভরা প্যান্ডেল, চারিদিকে শুধু আলোকধাধা।
কারো বা পুজোর আনন্দটাই দারিদ্র্যতার শেকলে বাঁধা।
অভাবে আধপেটা কিংবা উপোসেই তাদের দিন কাটে।
মাগো, এই বারেতে আসার সময় খাবার নিয়ে এসো বাটে।